আমি সারাজীবন ভার্জিন ছিলাম -মেঘনা আলম
নিজের ব্যক্তিগত জীবন ও আর্থিক অবস্থার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মডেল, অভিনেত্রী, রাজনৈতিক প্রশিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র মেঘনা আলম। একই পোস্টে হুমকি দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মেঘনা আলম।
পোস্টে তিনি লেখেন, ‘ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করিনা। হুমকি দিয়ে লাভ নেই কোনও, আমি একটু খারাপ খারাপের সাথে!’
তবে কী পরিস্থিতিতে বা কাদের উদ্দেশে তিনি এ বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
মেঘনা আলমের এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।








