মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ামতপুরে চুরির সূত্র ধরে মাদক কারবারের সন্ধান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-গ্রেফতার ২ বগুড়া সদরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক!  ‎ যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবের উদ্যোগে পুনর্মিলনী নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের ‎ নিয়ামতপুরে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা ‎ জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্ট না, তিনি একটি আদর্শ-মোস্তাফিজুর রহমান এমপি ‎ নিয়ামতপুরে ১৮ হাজারেরও বেশি কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তায় আনসার-ভিডিপি নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ, প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বিশ্বকাপ শুরুর আগেই হঠাৎ মাঠ ছাড়লেন মেসি ‎ সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক / ২০ যতবার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

সোমবার (২৫ মে) এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) ও বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

এ ছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
45678910
11121314151617
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
এক ক্লিকে বিভাগের খবর