শিরোনাম
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
আজ সোমবার (২০এপ্রিল) দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে তিনি ঢাকা থেকে বগুড়ায় পৌঁছান এবং সার্কিট হাউজে অবস্থান নেন। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠানে আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু করেন তিনি।
সূত্র: বাংলাদেশ বুলেটিন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর








