শিরোনাম
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আউয়াল। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে মো. আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তাকে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতদিন রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন অথবা রাষ্ট্রপতি যতদিন আবু আউয়ালকে একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
নতুন দায়িত্বে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় ও একান্ত সচিব হিসেবে প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন আবু আউয়াল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর








