নিয়ামতপুরে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত বরাদ্দের নগদ অর্থ দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান এমপি বলেন, “সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।








