নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় এ উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।
সভায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম।
উপস্থাপিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার ৭০০ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ওয়ার্ড সদস্য আনিসুর ইসলাম, আলাউদ্দীন মণ্ডল,সাইদুল,মঞ্জুর,আলাউদ্দিন,আলামিন
হিসাব সহকারী মকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।
উন্মুক্ত বাজেট সভায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।








