নিয়ামতপুর চন্দননগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও’র সহযোগিতায় এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
চন্দননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান।
উপস্থাপিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ৫২ লাখ ৭৫ হাজার এবং উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৬২ টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৩২০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ গ্রাম পুলিশের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।








