নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও’র সহযোগিতায় এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী। বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।
উপস্থাপিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ লাখ ৩৮ হাজার ৩১২ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার ১৫৯ টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ২১৪ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ আইনুল ইসলাম, সমাজসেবক আল মামুনসহ গ্রাম পুলিশের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।








