শিরোনাম
নিয়ামতপুরে সদর ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানইল গোবরার মোড়ে মঙ্গলবার (১২ মে) সকালে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস।
পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষাবাদের ওপর সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ইএসডিও এর গোফর ইমপ্যাক্ট কর্মসূচি। সহযোগিতায় ছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর
।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজিবুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কম পানিতে অধিক ফলন সম্ভব, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর








