সাংবাদিক সাকিল হোসেনের পিতা আর নেই
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং নাগরিক টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি সাংবাদিক সাকিল হোসেনের পিতা আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আনোয়ার হোসেন উপজেলার ভাবিচা ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিদ্যালয়ে যান। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে মালঞ্চি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সাংবাদিক সাকিল হোসেনের পিতার মৃত্যুতে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদসহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।








