নিয়ামতপুরে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা
নওগাঁর নিয়ামতপুর মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। ১ জুন সোমবার বেলা ১১টায় নিয়ামতপুর আলিম মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও বালাতৈড় দাখিল মাদ্রাসার সুপার এমএম মোস্তফা কামালের সভাপতিত্বে ও নিয়ামতপুর আলিম মাদ্রাসার প্রভাষক জিয়াউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমদাদুল হক, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তবিবুর রহমান, বটতলী মাদ্রাসার সুপার শাহজাহান আলী, গাংগইল মহাভার মাদ্রাসার সুপার নওশাদ আলীসহ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।
মানপত্র পাঠ করেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মমতাজ হোসেন।
প্রধান অতিথি নিয়ামতপুর আলিম মাদ্রাসার মসজিদেও জন্য ৩ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।








