মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ামতপুরে চুরির সূত্র ধরে মাদক কারবারের সন্ধান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-গ্রেফতার ২ বগুড়া সদরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক!  ‎ যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবের উদ্যোগে পুনর্মিলনী নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের ‎ নিয়ামতপুরে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা ‎ জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্ট না, তিনি একটি আদর্শ-মোস্তাফিজুর রহমান এমপি ‎ নিয়ামতপুরে ১৮ হাজারেরও বেশি কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তায় আনসার-ভিডিপি নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ, প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বিশ্বকাপ শুরুর আগেই হঠাৎ মাঠ ছাড়লেন মেসি ‎ সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

নওগাঁয় ১১ টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিয়ামতপুর প্রতিনিধিঃ / ৯০ যতবার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২৪ মে, ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ, সংরক্ষণ এবং লবণের সঠিক ব্যবহার পদ্ধতি নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর ১১ টি উপজেলায় ৩৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ (২৪ মে, ২০২৬) জেলা কমান্ড্যান্ট , আনসার-ভিডিপি নওগাঁ মহোদয়ের ‍দিক নির্দে শনায় বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ-২০২৬ কর্মসূচির আয়োজন করা হয়।

‎উক্ত প্রশিক্ষণ কর্মশালাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ব-স্ব উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।

‎প্রশিক্ষণে তারা বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ হিসেবে পশুর চামড়ার গুরুত্ব অপরিসীম। চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে অসচেতনতার কারণে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” —এই মূলমন্ত্রকে ধারণ করে আসন্ন ঈদুল আযহায় মাঠ পর্যায়ে চামড়া সম্পদ রক্ষায় সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

‎কর্মশালায় আনসার ও ভিডিপির স্থানীয় সদস্য ও দলনেতাদের পশুর চামড়া ছাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি, লবণ দিয়ে তা সাময়িক সংরক্ষণ করা এবং সঠিক উপায়ে বাজারে প্রেরণের বিভিন্ন কলাকৌশল বাস্তবসম্মতভাবে শিখিয়ে দেওয়া হয়।

‎উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়ন ভিডিপি দলনেতা/দলনেত্রী, উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডারবৃন্দ, ভিডিপি সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
45678910
11121314151617
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
এক ক্লিকে বিভাগের খবর