নওগাঁর ১১ টি উপজেলায় পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষ্যে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নওগাঁর ১১ টি উপজেলায় আজ রবিবার পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে রেঞ্জ কমান্ডার, রাজশাহী মহোদয়ের ব্যবস্থাপনায় জেলা কমান্ড্যান্ট, নওগাঁ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাহিনীর ৩০৮ জন ভাতাভোগী ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সুজি, নুডুলস, দুই প্রকার সেমাই, গুঁড়া দুধ এবং বাহিনীর লোগো সংবলিত ব্যাগ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট , আনসার-ভিডিপি, নওগাঁ মহোদয়, সার্কেল অ্যাডজুট্যান্ট, বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাবৃন্দ, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, উপজেলা/ইউনিয়ন কমান্ডার প্রমুখ ।
বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় দায়িত্বভার গ্রহণের পর থেকেই বাহিনীর ভাতাভোগী সদস্য/সদস্যাদের জন্য এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম চালু করেন। বাহিনীর ন্যায্যতা প্রতিষ্ঠা এবং সকল স্তরের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
ঈদ উপহার সামগ্রী পেয়ে ভাতাভোগী সদস্য/সদস্যাগণ মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


