মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ামতপুরে চুরির সূত্র ধরে মাদক কারবারের সন্ধান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-গ্রেফতার ২ বগুড়া সদরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক!  ‎ যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবের উদ্যোগে পুনর্মিলনী নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের ‎ নিয়ামতপুরে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা ‎ জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্ট না, তিনি একটি আদর্শ-মোস্তাফিজুর রহমান এমপি ‎ নিয়ামতপুরে ১৮ হাজারেরও বেশি কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তায় আনসার-ভিডিপি নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ, প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বিশ্বকাপ শুরুর আগেই হঠাৎ মাঠ ছাড়লেন মেসি ‎ সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ ‎

অনলাইন ডেস্ক / ২৫ যতবার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। শুক্রবার (২২মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

‎রাতে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত হিরোকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে  পুলিশ আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। অপরদিকে  পলাতক রয়েছে সোহেল।

‎স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

‎এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরোকে আটক করে গণপিটুনি দিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: আর টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
45678910
11121314151617
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
এক ক্লিকে বিভাগের খবর