শিরোনাম
নিয়ামতপুরে ২১ বোতল স্কাফসহ আটক ১
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল জাতীয় ২১ বোতল স্কাফসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই সুজন ও এএসআই সিদ্দিক হোসেন সঙ্গীয় ফোর্সসহ। এ সময় উপজেলার হাসুরা এলাকা থেকে ২১ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মাসুদ রানা (৪০)। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার দক্ষিণ পাতারি এলাকার মৃত ইসরাইলের ছেলে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর








