মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ামতপুরে চুরির সূত্র ধরে মাদক কারবারের সন্ধান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-গ্রেফতার ২ বগুড়া সদরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক!  ‎ যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবের উদ্যোগে পুনর্মিলনী নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের ‎ নিয়ামতপুরে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা ‎ জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্ট না, তিনি একটি আদর্শ-মোস্তাফিজুর রহমান এমপি ‎ নিয়ামতপুরে ১৮ হাজারেরও বেশি কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তায় আনসার-ভিডিপি নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ, প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বিশ্বকাপ শুরুর আগেই হঠাৎ মাঠ ছাড়লেন মেসি ‎ সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা করেন বিএনপির নেতা..! 

অনলাইন ডেস্ক / ৩৩ যতবার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ২০ মে, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা ইউনিয়নে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

‎মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে ৩৬নং মধ্য সিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ও তার অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

‎ভুক্তভোগী চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে জসিম বেপারি, তার ছেলে সিয়ামসহ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

‎তিনি বলেন, যেহেতু আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাই প্রাথমিক ক্রীড়া অনুষ্ঠানে আমি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলাম। ঠিক তখনই পূর্বশত্রুতার জের নিয়ে জসিম বেপারি ও তার ছেলে সিয়ামসহ কয়েকজন আমার ওপর হামলা চালায় এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়। এতে আমি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। বর্তমানে আমি প্রাণনাশের আশঙ্কায় আছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

‎হয়ে পড়েন এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎অভিযুক্ত জসিম বেপারি অভিযোগ অস্বীকার না করে বলেন, আমার বাপ-দাদার জমিতে এই স্কুল। আমি ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এখন অনুষ্ঠান আমাদের নেতাকর্মীদের নিয়ে করব। কারণ, এখন আমাদের দল ক্ষমতায়। ও এখানে কেন আসবে, বিগত সরকারের আমলে ওরাই অনুষ্ঠান করেছে, এখনও ওরাই করবে?

‎তিনি আরও বলেন, আমি বিএনপি করি এজন্য এই চেয়ারম্যান বিগত দিনে আমরা অনেক ক্ষতি করেছে। এজন্য একটি লাঠি নিয়ে গিয়েছিলাম, কিন্তু লোকজন থাকায় আঘাত করতে পারিনি।

‎খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে পরে পুনরায় ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।

‎ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খেলা পরিচালনার সময় চেয়ারম্যানের সঙ্গে জসিম বেপারির হাতাহাতি ও লাঠিপেটার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি খেলা বন্ধ রয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবার সঙ্গে কথা বলে পুনরায় খেলা শুরু করা হয়। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: গণকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
45678910
11121314151617
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
এক ক্লিকে বিভাগের খবর