শিরোনাম
নিয়ামতপুরে ক্লাইমেট অ্যাকশন প্রকল্পে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪মে) বৃহস্পতিবার সকালে, ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ (CALL) প্রকল্পের আয়োজনে হাজিনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ‘মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি)’ এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালাম, ৮ নং ওয়ার্ড সদস্য ও বিএনপি সভাপতি ফিরোজ মাহমুদ।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় যুবসমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘কল’ (CALL) প্রকল্পের দায়িত্বরত কর্মীবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীগণ স্থানীয় পরিবেশের উন্নয়নে বিভিন্ন মতামত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর





