বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সংসদ সদস্যদের আস্থা মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে তাঁর অবদানের প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে।
ইরানের প্রেসিডেন্ট দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।