শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নিয়ামতপুরে হামরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ভাইরাস জনিত সংক্রমিত হাম রোগ সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক ও ফি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর নিচপাড়া গ্রামে তরুণ সমাজসেবক ও নিয়ামতপুর উপজেলা শাখা যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ আলফুয়াদ ইমনের উদ্যোগে ও মামুন চেয়ারম্যান ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে ফি মেডিক্যাল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ আলফুয়াদ ইমন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম, ডিএমএফ ডাক্তার আশিক হাসান ও রাকিব মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উঠান বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিদের মাঝে হ্যান্ডবিল ও মাস্ক বিতরণ করা হয়।

তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ডাক্তার মোহাম্মদ আলফুয়াদ ইমন বলেন, হাম একটি ভাইরাস জনিত সংক্রামিত রোগ। যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। এজন্য প্রতিটি শিশুর সময়মত টিকাদান নিশ্চিত করা অভিভাবকদের উচিত।

তিনি আরও বলেন, একজন হাম আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে। আক্রান্ত শিশুকে ভিটামিন এ খাওয়ান। মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। হাম রোগের লক্ষ্মণ দেখা দেওয়া মাত্রাই শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যেতে হবে। হাম থেকে শিশুকে রক্ষা করতে সচেতনতার কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
এক ক্লিকে বিভাগের খবর